মা চন্ডীর মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন বিক্রম প্রধান - The News Lion

মা চন্ডীর মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন বিক্রম প্রধান

 


দি নিউজ লায়নঃ     বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দাঁতন দুই নম্বর ব্লকের জেনকাপুর অঞ্চলের রংসুটিয়া মা চন্ডী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান।দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তিনি বুধবার ওই মন্দিরে পুজো দেন।পুজো দেওয়ার পর তিনি আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচার করেন। দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান বলেন মা চণ্ডীর কাছে পুজো দিয়ে বাংলাকে বিজেপি মুক্ত করার জন্য প্রার্থনা করেছি।


সেই সঙ্গে বাংলার মানুষের মঙ্গল কামনা করেছি।এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে আমরা যেন দেখতে পাই সেই প্রার্থনা করেছি। তিনি  আরো বলেন যে বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে। সেই সঙ্গে বাম কংগ্রেস জোট বিজেপির মত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করছে ।তাই বিজেপি সিপিএম কংগ্রেস জোট এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে তিনি ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান ।


সেই সঙ্গে তিনি বলেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে উন্নয়নমূলক কাজ করেছে তা আর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী করেননি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার জন্য তিনি প্রতিটি মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আহ্বান জানান। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছে আপনারা ভয় পাবেন না ।আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় কে বাংলার মেয়ে হিসেবে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার জন্য তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন । তিনি বলেন হাজার চেষ্টা করেও বাংলায় কোনদিন বিজেপি ক্ষমতায় আসতে পারবে না।  বাংলার মানুষ শান্তি ও উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে এবং আগামী দিনেও থাকবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.